নাজিম আল হাসান | ০৪:৩২ পিএম, ২০২৬-১০-১৩
রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আব্দুল রকিবের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ, সহ-সভাপতি নব জ্যোতি খীসা, সাধারণ সম্পাদক রনেল চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাকসুদা হক এবং কার্যকরী কমিটির সদস্য মো. নুরুজ্জামানসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন রাঙামাটিতে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদেরও সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, রাঙামাটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য জনপদ। এ সম্প্রীতি অটুট রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ দুর্গাপূজা উদযাপন সম্ভব।
সভায় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাকসুদা হক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মেহেদী হাসান : ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গা...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি পার্বত্য জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জীবনে সাফল্য অর্জনের প্রত্যাশা সবারই থাকে। তবে সেই পথে বাধা, ভুল সিদ্ধান্ত কিংবা প্রত্যাশিত ফল না ...বিস্তারিত
মেহেদী হাসান : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাঙামাটিতে নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং সাম্প্রদà¦...বিস্তারিত
কাপ্তাই প্রতিনিধি : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited