সোহেল রানা | ০৭:৪৬ পিএম, ২০২৬-১০-০৭
রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রবেশমুখে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ স্থানে পার্কিং করা কয়েকটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কিছু মোটরসাইকেল জরিমানা ও জব্দ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল ভবনের প্রবেশমুখে যানবাহন পার্কিং না করার জন্য দীর্ঘদিন ধরে রোগী, স্বজন ও দর্শনার্থীদের সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে সেখানে ‘গাড়ি পার্কিং নিষেধ’ সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। হাসপাতাল চত্বরে মোটরসাইকেল রাখার জন্য নির্ধারিত স্থান থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি নিয়ম না মেনে ভবনের প্রবেশমুখে যানবাহন রাখছেন।
এতে গুরুতর অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চলাচল, জরুরি রোগীর দ্রুত হাসপাতালে প্রবেশ ও বের হওয়া এবং অন্যান্য জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় প্রবেশপথে যানবাহন আটকে থাকায় যেকোনো জরুরি মুহূর্তে বড় ধরনের ভোগান্তি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, নিষিদ্ধ স্থানে পার্কিং বন্ধ করতে গিয়ে দায়িত্ব পালনরত কর্মচারীদেরও অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ কারণে রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবার আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের বিশেষ উদ্যোগে জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে হাসপাতালের প্রবেশমুখে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ অভিযান কোনো ব্যক্তি বা যানবাহন মালিককে হয়রানি করার উদ্দেশ্যে নয়। রোগীর চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখা এবং জরুরি চলাচলের পথ সচল রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ রোগী, স্বজন, দর্শনার্থী ও সাধারণ নাগরিকদের হাসপাতালের নির্ধারিত স্থানে যানবাহন রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হাসপাতালের প্রবেশমুখ, জরুরি চলাচলের পথ ও নিষিদ্ধ এলাকায় কোনো ধরনের যানবাহন পার্কিং না করার জন্য সতর্ক করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে হাসপাতালের প্রবেশমুখে অবৈধ পার্কিং বন্ধে প্রয়োজন অনুযায়ী আগামী দিনগুলোতেও অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলি...বিস্তারিত
নাজিম আল হাসান : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রবেশমুখে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পারà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তিনির্ভর শিক্ষায় অভ্যস্ত করে তুলতে রাঙামাটি আইটি স্...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ বিভিনà§...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও কিট দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা, নির্ধারিত মূল্যতালিকা না ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited