আলমগীর মানিক | ০৮:০৪ পিএম, ২০২৬-০৮-২৭
দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, তিতীক্ষা, লাঞ্ছনা-বঞ্চনা, মামলা ও হামলার পর দলীয় নেতাকর্মীদের মূল্যায়নের অংশ হিসেবে দায়িত্ব পাওয়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপন তালুকদার দীপু বলেন, “আমরা মনে করি রাঙামাটি পার্বত্য জেলা একটি অত্যন্ত উপযোগী জেলা। আপনাদের সহযোগিতা, বিএনপির নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই।”
তিনি বলেন, দীর্ঘদিনের নানা প্রতিকূলতা ও সংকট পেরিয়ে এখন জনগণের জন্য কাজ করার সুযোগ এসেছে। পরিষদের সব সদস্যকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের কার্যক্রম পরিচালনা করা হবে। রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলসহ জেলার প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরের পর ঢাকা থেকে রাঙামাটির প্রবেশমুখ বেতবুনিয়া এলাকায় পৌঁছান নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যরা। এ সময় রাঙামাটির বিভিন্ন উপজেলা ও প্রান্ত থেকে আসা হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পুষ্পমাল্য নিয়ে তাদের বরণ করে নেন। রাস্তার দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন এবং ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের রাঙামাটি শহরে স্বাগত জানানো হয়।
পরে চেয়ারম্যান ও সদস্যরা শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যান। সেখানে নবগঠিত পরিষদের সদস্যদের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নতুন সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
দলীয় কার্যালয়ে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, “দীর্ঘ ১৭ বছরের ত্যাগ-তিতীক্ষা, লাঞ্ছনা-বঞ্চনা, মামলা-হামলার পর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের পদায়নের মাধ্যমে মূল্যায়ন করেছে। এই দায়িত্বের প্রতিদান হিসেবে দলের ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করার পাশাপাশি মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব কর্মকাণ্ড করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। রাঙামাটির প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব।”
জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দীপন তালুকদার দীপু। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি ও প্রতিমন্ত্রী মীর হেলালের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
তাদের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান।
এ সময় জেলা পরিষদের সদস্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited