আলমগীর মানিক | ০৪:৩৩ এএম, ২০২৬-০৮-০৬
আলমগীর মানিক
রাঙামাটি শহরের পর্যটন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি মাদক মামলার পলাতক এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি, কথিত মাদক ব্যবসায়ী শিমুল চৌধুরী (৩৪)কে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাঙামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পর্যটন দেওয়ান এলাকা থেকে শিমুল চৌধুরীকে আটক করা হয়। তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শিমুল চৌধুরীর পিতার নাম কানু চৌধুরী এবং মায়ের নাম শিখা চৌধুরী। তার স্থায়ী বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার দক্ষিণ সারতা (নব সওদাগরের বাড়ি) এলাকায়। বর্তমানে তিনি রাঙামাটি সদর উপজেলার পর্যটন দেওয়ান এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দাবি, শিমুল চৌধুরীর বিরুদ্ধে ১০টি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তিনি একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited