নিজস্ব প্রতিবেদক | ১০:২৮ পিএম, ২০২৬-০৮-০১
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে রাঙামাটি শহরে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এমন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়। এ সময় সিগারেট বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হারুনুর রশিদ নামে একজনকে আটক করা হয়।
আটক হারুনুর রশিদের বাড়ি রাঙামাটি সদর উপজেলার পুরাতন হাসপাতাল এলাকায়। তিনি ছোট হরিনা বাজারের একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
অভিযান শেষে জব্দকৃত অবৈধ ভারতীয় সিগারেট এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।
৪৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ফাঁকি রোধ এবং অবৈধ বাণিজ্য প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
নাজিম আল হাসান : অভাব-অনটন ও মায়ের ক্যানসার দমিয়ে রাখতে পারেনি বরকলের মেধাবী শিক্ষার্থী মাইমুনাকে। অভাব-অনটন, রোগ-...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited