বিলাইছড়ি প্রতিনিধি | ১২:২৩ এএম, ২০২৬-০৭-১৪
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি-এর দিকনির্দেশনায় ক্ষতিগ্রস্ত ৬৪টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের অত্যন্ত দুর্গম তিনটি পাড়া, ইছাছড়ি পাড়া, মধ্যপাড়া এবং ঢেপাছড়ি পাড়ায় এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘব এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণকালে বিলাইছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুর্গম এলাকার বাসিন্দারা বিপদের সময়ে সেনাবাহিনীর এই দ্রুত সাড়া ও মানবিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় জনসাধারণের পাশে দাঁড়াতে এবং তাদের নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণে বিলাইছড়ি জোন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মদিন উপলক্ষ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited