নাজিম আল হাসান | ০৩:২৪ পিএম, ২০২৬-০৭-১১
রাঙামাটিতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবাহ কিছুটা কমলেও জেলার বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখনও জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে জেলায় মোট ১০৪টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বন্যাকবলিত মানুষের আশ্রয়ের জন্য খোলা হয়েছে ৪০টি আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৩ হাজার ৫২৪ জন মানুষ অবস্থান করছেন।
এদিকে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই লেক পানিতে টইটম্বুর হয়ে উঠেছে। লেকের চারদিকে এখন শুধুই পানি আর পানি। পানির উচ্চতা বাড়ায় পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট একযোগে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
কপাবিকে সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে গত জুন মাস পর্যন্ত সাধারণত ১ থেকে ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও চলতি মাসের ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রের ৫টি ইউনিট একসঙ্গে চালু করা হয়। ওই দিন ৫টি ইউনিট থেকে উৎপাদন হয় ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ।
শুক্রবার (১০ জুলাই) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ৭ দিন ধরে কাপ্তাই লেকে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৫টি ইউনিট থেকে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
তিনি জানান, বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ৯০ দশমিক ৩১ ফুট মিন সি লেভেল। অথচ রুলকার্ভ অনুযায়ী এ সময়ে লেকে পানির থাকার কথা ছিল ৮৫ দশমিক ৪৪ ফুট মিন সি লেভেল।
উল্লেখ্য, কাপ্তাই লেকে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল। পানি বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, অন্যদিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited