অহিদুল ইসলাম অভি | ১০:২৯ পিএম, ২০২৬-০৭-১০
টানা ভারী বর্ষণ ও পাহাড় ধসের ঝুঁকিতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রাঙামাটির প্রত্যন্ত উলুছড়া এলাকার ছাবা বৌদ্ধ বিহার আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া প্রায় ১৫০ জন আশ্রয়প্রার্থীর মাঝে শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর বেলা খাবার বিতরণ করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), রাঙামাটি জেলা।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য দীপেন দেওয়ানের সহধর্মিণী মিসেস মৈত্রী চাকমা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের পাশে দাঁড়াতে এ খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন খাদ্য ও জরুরি সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited