আজগর আলী খান | ০৮:৩০ পিএম, ২০২৬-০৭-০২
রাঙামাটির রাজস্থলীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নতমানের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলাম।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আমন ধানের আবাদ সম্প্রসারণ ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা দিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, সরকারের দেওয়া কৃষি উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে জমির চাহিদা অনুযায়ী সারের সুষম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কৃষি খাতে সরকারের ধারাবাহিক সহায়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে দেশ খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এই ধারা অব্যাহত রাখতে কৃষকদের আরও সচেতন ও প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে কৃষি প্রণোদনার বীজ ও সার তুলে দেওয়া হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited