মাহাদি বিন সুলতান | ০৫:০৪ পিএম, ২০২৬-০৭-০২
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচরে ব্রেন টিউমারে আক্রান্ত এক রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন (ইনভিজিবল সেভেনটিন)।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নানিয়ারচর জোনের আওতাধীন উত্তর সাপমারা এলাকার বাসিন্দা বাসনা চাকমার হাতে চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক অনুদান তুলে দেন, নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি।
সেনা সূত্রে জানা যায়, ব্রেইন টিউমারে আক্রান্ত বাসনা চাকমা দীর্ঘদিন যাবৎ আক্রান্ত থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সহায়তার বিষয়টি নানিয়ারচর জোনকে অবগত করে। যার ফলশ্রুতিতে, নানিয়ারচর জোনের জোন কমান্ডার দ্রুত সময়ে ওই রোগীকে উন্নত চিকিৎসা ও ব্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক
কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা এবং জীবনমান
উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রদত্ত এ আর্থিক সহায়তা রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করবে।
এদিকে স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার।
এসময় নানিয়ারচর জোনের সেনা অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited