নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৪ পিএম, ২০২৬-০৬-২৯
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো তথ্য শেয়ার বা মন্তব্য করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা জরুরি। গুজব ও মিথ্যা তথ্য ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের ক্ষতির কারণ হতে পারে উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভুয়া পরিচয়ে পরিচালিত ফেসবুক আইডি বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়মিত আলোচনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন অভিযোগ করেন, ‘সিএইচটি এলায়েন্স’, ‘অবুঝ মন’ ও ‘অজানা পৃথিবী’ নামে পরিচালিত কয়েকটি ফেসবুক আইডি থেকে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব আইডি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগের জনবল নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। বিশেষ করে তাঁর নামে বদলি বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জামায়াতের জেলা সেক্রেটারি মনসুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, তথ্য যাচাই এবং গুজব-অপপ্রচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited