বাঘাইছড়ি প্রতিনিধি | ১২:৪৫ এএম, ২০২৬-০৬-১০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ, সিগারেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটা ছড়া এলাকায় পরিচালিত এ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবির মারিশ্যা জোনের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান। অভিযান চলাকালে নালকাটা ছড়া এলাকায় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা।
তবে মোটরসাইকেলে থাকা দুই আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১২ বোতল ভারতীয় মদ, ৩৯ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান, মাদক পাচার এবং পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।” তিনি আরও বলেন, সীমান্তকে অপরাধমুক্ত রাখতে বিজিবির সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
অবৈধ পণ্য পাচার ও সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি বৃদ্ধির ফলে চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
তবুও অসাধু চক্র বিভিন্ন কৌশলে অবৈধ পণ্য দেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited