আলমগীর মানিক | ০৩:২৪ এএম, ২০২৬-০৫-২৮
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি পার্বত্য চট্টগ্রামের মুসলিম ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছাবার্তায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা কেবল ধর্মীয় উৎসব নয়; এটি ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা।
এই মহান উৎসব ধর্ম, বর্ণ ও জাতিগত ভেদাভেদ ভুলে সমাজের সকল মানুষকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, আত্মত্যাগের এই মহৎ শিক্ষা মানুষের মধ্যে দায়িত্ববোধ, সাম্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের চেতনাকে আরও জাগ্রত করে।
শুভেচ্ছাবার্তায় মন্ত্রী আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল নাগরিককে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সেই সম্প্রীতির বার্তা ধারণ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও সমতলের সকল জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন এবারের ঈদ উদযাপন করি।
পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মাধ্যমে আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে।”
মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মশুদ্ধি, আত্মসংযম ও ত্যাগের এক মহান আদর্শ।
এই শিক্ষা মানুষকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।
তিনি সকলকে ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও সুসংহত করাই হোক এবারের ঈদের মূল অঙ্গীকার।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।
এই অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মাধ্যমে একসঙ্গে বসবাস করে আসছে।
পবিত্র ঈদ-উল-আযহার এই আনন্দঘন মুহূর্তে সেই ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি দেশবাসীর প্রতি স্বাস্থ্যবিধি মেনে, পরিচ্ছন্নতা বজায় রেখে এবং পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি পবিত্র এই দিনে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মদিন উপলক্ষ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited