আলমগীর মানিক | ১০:০৪ পিএম, ২০২৬-০৫-২০
আলমগীর মানিক
রাঙামাটিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই খাবারের প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমু সরকার। এ সময় সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার সৌরভ রায়, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর, সদর এলাকার স্যানিটারি ইন্সপেক্টর, সহায়ক স্টাফ এবং রাঙামাটি সদর থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় কলেজগেট, নিউ কোর্ট রোড ও পৌরসভা গেট এলাকার বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে। এর মধ্যে ছিল বনরূপা বাজারের হাজী নান্না বিরিয়ানি, কুটুম বাড়ী রেস্তুরা, মধুবন ও কলেজ গেইট এলাকার মায়ের দোয়া হোটেল।
অভিযানকালে হাজী নান্না বিরিয়ানিতে পোড়া তেল ব্যবহার, ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, অজানা রাসায়নিক ব্যবহার, প্রয়োজনীয় ভাউচার ও চালান কপি সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের পাশে টয়লেট থাকার বিষয়টিও নজরে আসে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৮ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে কলেজ গেইট এলাকার মায়ের দোয়া হোটেলেও অপরিচ্ছন্ন রান্নাঘরে খাবার প্রস্তুত, নিষিদ্ধ হাইড্রোজ ও অতিরিক্ত অ্যামোনিয়াম ব্যবহার, প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ পাওয়া যায়।
একই আইনে প্রতিষ্ঠানটিকেও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য খাদ্য প্রতিষ্ঠানে মনিটরিং চালিয়ে নিরাপদ খাদ্য আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুতের নির্দেশনা দেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited