বাঘাইছড়ি প্রতিনিধি | ০৯:১৭ পিএম, ২০২০-১২-০৯
রাঙামাটির বাঘাইছড়ি পাকুইজ্জাছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত রতন প্রিয় দেওয়ান (কালো) ওরফে ধিমান চাকমা হত্যায় ২০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করেছে নিহত রতন চাকমার স্ত্রী গহনা চাকমা। বুধবার সন্ধায় ২০ আসামির নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করা হয়।
গত ৬ ডিসেম্বর রাত ২ ঘটিকায় উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জ্যা ছড়ি এলাকায় নিজ বাড়ীতে রতন চাকমাকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। পরে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত রতন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন সেদিনই সন্ধায় ছুটিতে বাড়ী এসেছিলেন।মৃত্যুকালে স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন। বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আমারা মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, দূর্বল ইন্টারনেটের কারনে এখনো সার্ভারে লিপিবদ্ধ করতে পারিনি। তবে রাতে যে কোন সময় লিপিবদ্ধ হবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited