আলমগীর মানিক | ০৫:১৮ পিএম, ২০২৬-০৫-০৯
রাঙ্গামাটি থানা এলাকায় মাদকদ্রব্য, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ১ জন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (০৬ মে ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি’র নেতৃত্বে পরিচালিত অভিযানে রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকা থেকে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মোঃ নাছির (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নাছির মহসিন কলোনী, ১নং ওয়ার্ড, রিজার্ভ বাজার এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকসহ মোট ২০টি মামলা রয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited