আলমগীর মানিক | ০৯:১৯ পিএম, ২০২৬-০৪-৩০
আগামীকাল ১ মে ২০২৬, পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বাংলাদেশসহ বিশ্বব্যাপী বসবাসরত সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীপূর্ণ অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গৌতম বুদ্ধ মানবজাতির ইতিহাসে শান্তি, অহিংসা, সাম্য ও মৈত্রীর এক উজ্জ্বল প্রতীক।
তাঁর প্রদর্শিত করুণা, সহমর্মিতা ও ত্যাগের আদর্শ আজও বিভক্ত ও অস্থির বিশ্বে শান্তির দিশা দেখায়। বুদ্ধের মানবিক দর্শন ধারণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ এবং সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত, যেখানে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে সহাবস্থান করছে।
বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি, গভীর ধর্মীয় ঐতিহ্য এবং পাহাড়ি জনগোষ্ঠীর শান্তিপ্রিয় জীবনধারা দেশের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করেছে।
তিনি আরও বলেন, মহামতি বুদ্ধের মহান আদর্শ হৃদয়ে ধারণ করে সকলকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
“সবার আগে বাংলাদেশ”—এই চেতনাকে ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন বজায় রেখে জাতীয় ঐক্য জোরদার করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে মহান স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
বার্তার শেষাংশে তিনি পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited