জুরাছড়ি প্রতিনিধি | ০৫:৪৩ পিএম, ২০২০-১২-০৮
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ মৌসুমে প্রনোদনা কর্ম সূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে উপজেলা কৃষি কর্মকর্তা সুস্মিতা চাকমা বলেন,প্রথম পর্যায়ে রবি প্রনোদনা মৌসুমে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ধান,গম, সরিষা,ও চীনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ২য় পর্যায়ে ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ বিতরণ করা হয়।
এছাড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমি অনাবাদী না রেখে সব জমি আবাদের আওতায় আনা হবে এবং উৎপাদন ও বৃদ্ধি পাবে। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ নিরবচ্ছিন্ন ভাবে কৃষকদের পাশে আছেন এবং থাকরেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন চার ইউনিয়নের কৃষি উপ-সহকারি শুভক্ষণ খীসা,পল্টু খীসা,জয়কুমার চাকমা,আশীষ চাকমা,দীপালী চাকমা,মুনমুন চাকমা,সমীরণ চাকমা,আশীষ চাকমা প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited