নিজস্ব প্রতিবেদক | ১১:০৭ পিএম, ২০২৬-০৪-১৩
রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাউখালী থানার পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬ খ্রি.) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে কাউখালী থানাধীন বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন এএসআই (নিঃ) আনোয়ার হোসেন এবং এএসআই (নিঃ) আব্দুল কাইয়ুম। তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।
অভিযান পরিচালনার সময় জিআর নং ৩৬/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নুর ইসলাম ড্রাইভার (৪৭)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুর ইসলাম ড্রাইভার রাঙ্গামাটি জেলার কাউখালী থানার ডাকঘরপাড়া এলাকার মৃত এবাদুর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় পূর্বে জারি করা আদালতের ওয়ারেন্ট ছিল।
দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারের পর আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
কাউখালী থানার এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের চলমান তৎপরতারই একটি অংশ।
স্থানীয় এলাকাবাসী পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited