জুরাছড়ি প্রতিনিধি | ০৫:৩৮ পিএম, ২০২০-১২-০৮
টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড,জুরাছড়ি ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ৪নং দুমদুম্যা ইউনিয়নে জনপ্রতিনিধিদের নিয়ে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে কর্মশালায় আচরণ পরিবর্তণ বিষয়ক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা এসব বিষয়ে উপস্থাপন করেন নির্মল চন্দ্র চাকমা সহকারি ব্যবস্থাপক টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প। তিনি ১৫টি অগ্রাধিকার জীবনরক্ষাকারী আচরণ ও চর্চা বিষয়ে কর্মশালায় উপস্থাপন করেন। এসময় ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, দুমদুম্যা ইউনিয়ন খুবই দূর্গম এলাকার জনগণের সেবা পৌঁছে দিতে দূর্ভোগ পোহাতে হয় সেবাদান কারীদের। টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প কর্তৃক শিশুদের ৪৫ দিনের মধ্যে জম্ম নিবন্ধনের কথা বলা হলে চেয়ারম্যান সাধন কুমুার চাকমা বলেন, দুমদুম্যা ইউনিয়নে এমন দূর্গম এলাকা রয়েছে অনেক সময় শিশুরা টীকা থেকে বঞ্চিত থাকেন।
সরকারি ভাবে এখনো দুমদুম্যা ইউনিয়নে স্বাস্থ্য সহকারি পদ সরকারিভাবে অনুমোদন নেই, বলে জানান,জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা। উল্লেখ্য যে ডাঃ অনন্যা চাকমা আরো জানান, দুমদুম্যা ইউনিয়নে স্বল্প বেতনে একজন ভলান্টিয়ার এর মাধ্যেমে টীকার কাজ সম্পাদন করা হয়। যদি জেলা পরিষদ কিংবা অন্যান্য সংস্থা থেকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা বরাদ্ধ দেওয়া হয় তাহলে টীকা কার্যক্রম চালাতে সুবিধা হবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited