নিজস্ব প্রতিবেদক | ০৯:১৬ পিএম, ২০২৬-০৪-০৮
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের সঙ্গে গোলাগুলিতে নিউটন চাকমা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর সদস্য বলে জানা গেছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোরে খাগড়াছড়ি সদর উপজেলা-এর ঠাকুরছড়া সংলগ্ন আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিউটন চাকমার মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল-এর মর্গে পাঠায়।
নিহত নিউটন চাকমার বাড়ি রাঙামাটি সদর উপজেলা-এর ৪নং মগবান ইউনিয়নে। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর থেকে খাগড়াছড়ি ও রাঙামাটির সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করেছে। তবে এ হত্যাকাণ্ডের দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited