আলমগীর মানিক | ১২:৩২ পিএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটি পার্বত্য জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য বিতরণ নিশ্চিত করতে “ফুয়েল ট্র্যাক বিডি (FUEL TRACK BD)” নামক একটি আধুনিক ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে।
জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এবং ফুয়েল পাম্প মালিকদের সক্রিয় সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম, প্যানিক বায়িং, মজুতদারি ও কালোবাজারি কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
একই সঙ্গে প্রত্যেক গ্রাহক তার ন্যায্য পরিমাণ জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করতে পারবেন।
“ফুয়েল ট্র্যাক বিডি” একটি সম্পূর্ণ ডিজিটাল ও রিয়েল-টাইম ট্র্যাকিংভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে স্মার্ট অ্যালোকেশন, স্বচ্ছ লেনদেন এবং কার্যকর তদারকির মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা পরিচালিত হবে।
এই সিস্টেমে ভোক্তা, ফুয়েল স্টেশন এবং প্রশাসন একই প্ল্যাটফর্মে সংযুক্ত থাকায় অপচয় রোধ, অপ্রয়োজনীয় ভিড় কমানো এবং ফুয়েল স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।
ডিজিটাল ফুয়েল কার্ড যেভাবে কাজ করবে:
আগ্রহী আবেদনকারীরা www.fueltrackbd.com ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর তাৎক্ষণিকভাবে কিউআর কোডসহ একটি ডিজিটাল ফুয়েল কার্ড তৈরি হবে, যা মোবাইলে সংরক্ষণ অথবা প্রিন্ট করে ব্যবহার করা যাবে।
নিবন্ধিত ব্যবহারকারীরা যেকোনো সময় এনআইডি নম্বর ব্যবহার করে নিজেদের কার্ড দেখতে পারবেন।
ফুয়েল স্টেশনে জ্বালানি গ্রহণের সময় পাম্প কর্তৃপক্ষ কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের পূর্ববর্তী লেনদেনের তথ্য, প্রাপ্ত জ্বালানির পরিমাণ এবং সময়সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
নতুন লেনদেন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তা সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।
ডিজিটাল ফুয়েল কার্ডের বিশেষ সুবিধাসমূহ:
সংশ্লিষ্টরা আরও জানান, “ফুয়েল ট্র্যাক বিডি” শুধু একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম নয়; এটি জাতীয় সম্পদের সুষম বণ্টন, স্বচ্ছতা এবং দায়িত্বশীল ব্যবহারের একটি অঙ্গীকার।
এই উদ্যোগের মাধ্যমে আতঙ্কজনিত অতিরিক্ত ক্রয় ও অপচয় কমিয়ে এনে সকল নাগরিকের জন্য সমানভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
রাঙ্গামাটি জেলার সকল যানবাহনের মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—তারা যেন দ্রুত অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আসেন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করেন।
পাশাপাশি অন্যদেরকেও এই গুরুত্বপূর্ণ উদ্যোগে অংশগ্রহণে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য “ফুয়েল ট্র্যাক বিডি” হেল্পলাইনে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।
জ্বালানিতে স্বচ্ছতা, ন্যায্যতা ও শৃঙ্খলা—এগিয়ে চলুক বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited