নিজস্ব প্রতিবেদক | ১২:১৭ এএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটি পার্বত্য জেলায় বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
গত ০৬ এপ্রিল, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী এর নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কাউখালী থানার বন মামলার (নং: বন ১৬২/০৪) ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আবু তাহেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আবু তাহের (প্রকাশ: আবুইয়া), পিতা- নুরুল আমিন, গ্রাম- ডলুছড়ি, ইউনিয়ন- বেতবুনিয়া, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited