নিজস্ব প্রতিবেদক | ১২:৩৩ এএম, ২০২৬-০৩-২৯
আলমগীর মানিক
রাঙ্গামাটি সদর থানাধীন এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্দেশনায় এবং ডিবি’র নেতৃত্বে পরিচালিত অভিযানে রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ কালিন্দপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফুল ইসলাম (৩২) ওরফে কালু ওরফে আরিফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম রাঙ্গামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও তথ্য আদান-প্রদান করা হয়। পাশাপাশি মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited