অহিদুল ইসলাম অভি | ০৪:৪৪ পিএম, ২০২৬-০৩-২৭
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় নীতিদত্ত চাকমা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
ঘটনার পর ইউপিডিএফ (গণতান্ত্রিক) পক্ষ থেকে প্রতিপক্ষ একটি আঞ্চলিক সংগঠনকে দায়ী করা হলেও অভিযুক্ত পক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেছে, এটি অভ্যন্তরীণ বিরোধ বা আন্তঃকোন্দলের ফল হতে পারে।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পানছড়ি থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited