আলমগীর মানিক | ১১:১৬ পিএম, ২০২৬-০৩-১৯
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, মানুষের সেবার জন্যই রাজনীতি করা হয় এবং জনগণের কল্যাণই তাদের মূল লক্ষ্য।
তিনি সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা শিশু একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প’ (ইয়ুথ)-এর উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মেহেদী রাঙানো উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শুধু সরকারের ওপর নির্ভরশীল না থেকে সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসতে হবে।
তিনি জানান, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সরকার অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
একই সঙ্গে তিনি সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে ভবিষ্যতে ট্রাস্ট গঠনে সহযোগিতার আশ্বাস দেন এবং আসন্ন ঈদুল ফিতরসহ পার্বত্য অঞ্চলের সব উৎসব আনন্দময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, জেলা বিএনপি নেতা শ্বাসত চাকমা রিংকু এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
এছাড়া জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম, ইয়ুথের উপদেষ্টা মো. নুরুজ্জামান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. রবিউল আলম রবি ও উপদেষ্টা ফজলুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। শেষে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited