মাহাদি বিন সুলতান | ০২:০০ এএম, ২০২৬-০৩-১৪
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করেছে নানিয়ারচর উপজেলার বগাছড়ি ওয়ার্ড বিএনপি।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বগাছড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
ইফতার মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, বগাছড়ি ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মফিজ শেখ এবং সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited