মেহেদী হাসান | ০৯:৫৩ পিএম, ২০২৬-০৩-১২
রাঙামাটিকে নিরাপদ, সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে ভেস্ট বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রয়েল ডাইন রেস্টুরেন্ট–এ আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজম-এর পক্ষ থেকে ট্যুর অপারেটর সংগঠন হিল ট্রেকার্স রাঙ্গামাটি–এর সদস্যদের হাতে ট্যুর গাইডদের জন্য বিশেষ ভেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙ্গামাটি–এর সভাপতি বাদশা ফয়সাল, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার, হাউসবোট ও ট্যুরিস্ট বোট মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
হিল ট্রেকার্স রাঙ্গামাটির পক্ষ থেকে সংগঠনের পরিচালক মোকাদ্দেম সাইফ, সদস্য তাজুল ইসলাম তাজ ও আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে ভেস্ট গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পর্যটন বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আল আমিন সাজিদ এবং হিল ট্রেকার্স রাঙ্গামাটির ট্যুর গাইড মো. রওনক রহমান, আবু সাঈদ মোহাম্মদ সায়িম, শোয়েব বিন আলম মাহিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. হাবীব আজম বলেন, “রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ।
পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত ট্যুর গাইডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্যুর গাইডদের পরিচিতি বৃদ্ধি এবং তাদের পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় করতেই এই ভেস্ট প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাঙামাটিকে একটি নিরাপদ ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
ভবিষ্যতেও পর্যটন খাতের উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।”
আয়োজকরা জানান, প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাধ্যমে পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করা এবং রাঙামাটির পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited