আলমগীর মানিক | ১১:২০ পিএম, ২০২৬-০৩-০৯
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি-এর সঙ্গে আজ সোমবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।
রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ইউএনডিপির দীর্ঘমেয়াদী সহযোগিতা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণে যৌথ উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।
বৈঠকের শুরুতে ইউএনডিপি-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি-কে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইউএনডিপির চলমান সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্টিফেন লিলার আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।
ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আরও ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা জোরদার করার আশাবাদও তিনি ব্যক্ত করেন।
আলোচনায় পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে যৌথ উদ্যোগের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
উভয় পক্ষই এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিজ সোনালী দয়ারত্নে, পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মিজ আন্নে হাগুড, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ইয়্যুগেস প্রাধানাং উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা বৈঠকে অংশগ্রহণ করেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited