নিজস্ব প্রতিবেদক | ০২:৩৯ পিএম, ২০২০-১২-০৬
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন গুচ্ছগ্রাম এলাকার মো. নুর আলম ওরফে আলম (৪৯) কর্তৃক জমজ মাতৃহীন দুই শিশু কন্যা ধর্ষণের স্বীকার হয়েছে। এ ঘটনায় গতকাল (৫ ডিসেম্বর) রাতে ধর্ষিতাদের নানী বাদি হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ধর্ষক মো. নুর আলম (৪৯) ওরপে আলমকে আটক করেছে।
জানা যায়, গত শুক্রবার (৪ ডিসেম্বর) রাতেও লম্পট পিতা কতৃর্ক মা হারা জমজ দুই বোন ধষর্ণের শিকার হয়েছে। ফলে ঘটনাটি ধর্ষিত দুই বোন নানী মোছাঃ ফাতেমা আক্তার (৫৫)কে জানালে বিষয়টি জানাজানি হয়। জানাজানির এক পর্যায়ে বিষয়টি নিয়ে থানায় আসেন ধর্ষিতাদের নানী ও সমাজপতিরা।
অফিসার ইনচার্জ ঘটনার সসম্পর্কে নানাী ও সমাজপতিদের কাছ থেকে শুনে পুলিশ পাঠিয়ে ধর্ষক মো. নুর আলম ওরপে আলমকে আটক করেন। এ ঘটনায় গতকাল শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন আইন ৯(১) ধারায় ধর্ষিতার নানী বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন। (মামলা নং- ২/৪৭ তারিখ-০৫/১২/২০২০ ইং)।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, পিতা কর্তৃক জমজ শিশু কন্যা ধর্ষণের ঘটনাটি অত্যান্ত ঘৃনিত কাজ। ধর্ষিত শিশুদের স্বীকারোক্তি ও বাদীর আর্জি (আবেদন) মোতাবেক ধর্ষক নুর আলম ওরপে আলমকে আটক পূ্র্বক নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে ৬ ডিসেম্বর সকালে আসামীকে আদালতে এবং শিশু দুইটিকে ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি প্রেরণ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited