আলমগীর মানিক | ০৯:২৫ পিএম, ২০২৬-০৩-০৬
রাঙামাটি শহরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে স্থানীয় পেট্রোল পাম্পগুলো। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে শহরের বিভিন্ন পাম্প ও খুচরা দোকানে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী, অটোরিকশা চালকসহ সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরপরই শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করেন চালকরা। অনেক জায়গায় মোটরসাইকেল ও অটোরিকশার দীর্ঘ লাইন দেখা গেলেও সংশ্লিষ্টরা তেল বিক্রি বন্ধ রাখায় অপেক্ষার পরও অনেকে তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিার রাতেও রাঙামাটিতে জ্বালানি তেলবাহী গাড়ি প্রবেশ করেছে। ফলে স্থানীয় পাম্পগুলোতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে বলে জানা গেছে। এরপরও হঠাৎ করে তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারকে বেকায়দায় ফেলতেই কিছু অসাধু ব্যবসায়ী পরিকল্পিতভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাকে তারা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
এ বিষয়ে সচেতন মহল অবিলম্বে রাঙামাটি জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
এদিকে, বাঘাইছড়ি উপজেলায় শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে তেল নিতে উপচে পরা ভিড় এবং যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। পাম্প মালিকদের দাবী চট্টগ্রামে ডিপু থেকে তারা পর্যপ্ত তেল পাচ্ছে না। চট্টগ্রাম থেকে খালি ড্রাম ফেরত পাঠানো হয়েছে। এদিকে গ্রাহক পর্যায়েও তেল সংগ্রহের তীব্র প্রতিযোগীতা চলছে চাহিদার তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করতে পাম্প গুলোতে ভিড় করছে। বিভিন্ন পাম্প গুলোতে গিয়ে দেখা যায় বড় বড় কন্টেইনার করে অতিরিক্ত তেল সরিয়ে নিচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যে পাম্প গুলোতে তেল সংকট দেখা দিয়েছে।
এদিকে অতিরিক্ত তেলের চাহিদার ফলে কিছু অসাধু পাম্প মালিক প্রতি লিটার তেল ৩ টাকা করে বৃদ্ধি করে বিক্রি করছে, ডিজেল ১০৭ টাকা ও অকটেন /পেট্রোল ১২৫ টাকা বিক্রি করছে। তেলের দাম বৃদ্ধির ফলে যাত্রী ভাড়াও বেড়েছে। সিএনজি মালিক সমিতির সভাপতি আলি আকবর হোসেন, উপজেলা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবী জানিয়েছেন তিনি দাবী করেন এভাবে চলতে থাকলে বাঘাইছড়ির জনজীবনে অস্থিরতা নেমে আসবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited