আলমগীর মানিক | ১২:৩৬ পিএম, ২০২৬-০৩-০৩
রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের উদ্যোগে।
পাহাড়ের অসচ্ছল মানুষেরা যাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে এই আয়োজন করা হয়।
৩ মার্চ মঙ্গলবার রাঙ্গামাটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
তিনি বলেন, পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য সমাজের বিত্তবানদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল মানুষের কল্যাণে কাজ শুরু করেছেন।
রাঙ্গামাটির ব্যবসায়ী সিরাজ উদ্দিনের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাহাব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে রাঙ্গামাটিতে সহস্রাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালিরা সম্প্রীতির বন্ধনে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।
এই সম্প্রীতি অটুট রেখে আগামীতে সকল সম্প্রদায়ের মানুষ তাদের সামাজিক ও ধর্মীয় উৎসব সার্বজনীনভাবে উদযাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিএনপি নেতা মানস মুকুর চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা হারুন, হাফেজ মো. আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited