মেহেদী হাসান | ০৯:৩৬ পিএম, ২০২৬-০৩-০২
“সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
সোমবার (০২ মার্চ) রাঙামাটি শহরের বনরূপাস্থ দারুচিনি ক্যাফে রেস্টুরেন্ট-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি পার্বত্য জেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস।
এ মাসের শিক্ষাকে ধারণ করে রাঙামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকল রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তিনি পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়ন এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল তালুকদার, চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), রাঙামাটি জেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুক্তার আহমেদ, চেয়ারম্যান, ইসলামিক সেন্টার রাঙামাটি; জনাব মোঃ মনছুরুল হক, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখা; মাওলানা জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙামাটি জেলা শাখার সভাপতি জনাব দীপেন তালুকদার (দীপু) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ (মামুন); ড. গঙ্গা মানিক চাকমা, সভাপতি, জেএসএস রাঙামাটি জেলা শাখা; সাইফুল ইসলাম ভুট্টো, সিনিয়র সহ-সভাপতি, বিএনপি রাঙামাটি; এবং জনাব আবু বক্কর সিদ্দিক, সভাপতি বাংলাদেশ খেলাফতে মজলিস রাঙামাটি।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited