ওমর ফারুক সুমন | ০৭:৩৮ পিএম, ২০২৬-০৩-০১
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে এক অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মানবিক সহায়তার অংশ হিসেবে গৃহ নির্মাণের জন্য ২ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
রবিবার (১ মার্চ) বাঘাইহাট ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক, সাজেক ইউনিয়নের ৯ নম্বর ত্রিপুরা পাড়ায় বসবাসরত জোনাল ত্রিপুরা নামের এক অসহায় ব্যক্তির হাতে এ সহায়তা তুলে দেন।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা ওই পরিবারের জন্য এই সহায়তা নতুন আশার সঞ্চার করেছে।
অনুদান প্রদানকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়ে আসছে।
দুর্গম পার্বত্য অঞ্চলেও সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিজিবি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ৫৪ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্গম এলাকার জনগণের প্রতি এ ধরনের সহায়তা সামাজিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে এক অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মানবিক সহায়তার অংশ হিসেবে গৃহ নির্মাণের জন্য ২ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
রবিবার (১ মার্চ) বাঘাইহাট ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক, সাজেক ইউনিয়নের ৯ নম্বর ত্রিপুরা পাড়ায় বসবাসরত জোনাল ত্রিপুরা নামের এক অসহায় ব্যক্তির হাতে এ সহায়তা তুলে দেন।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা ওই পরিবারের জন্য এই সহায়তা নতুন আশার সঞ্চার করেছে।
অনুদান প্রদানকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়ে আসছে।
দুর্গম পার্বত্য অঞ্চলেও সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিজিবি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ৫৪ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুর্গম এলাকার জনগণের প্রতি এ ধরনের সহায়তা সামাজিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited