নিজস্ব প্রতিবেদক | ০৬:২৭ পিএম, ২০২৬-০২-২৮
রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টের সামনে দিনদুপুরে প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
জনবহুল এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (দুপুর ১টা) মানিকছড়ি চেকপোস্টের সামনে পাহাড়ীকা স্টোরে এ হামলার ঘটনা ঘটে।
এতে সাপছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফি গুরুতর আহত হন।
তাকে রক্ষা করতে গিয়ে দোকান মালিক জাহাঙ্গীর আলম এবং শফির ছেলে মোঃ রকিও আহত হন।
স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার সূত্রপাত।
অভিযোগ রয়েছে, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ সেলিম ও তার ভাই সাপছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম মোটরসাইকেলে এসে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শফির ওপর হামলা চালান।
ঘটনাস্থলটি যৌথবাহিনীর চেকপোস্টের সামনে হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনদুপুরে এমন প্রকাশ্য হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অনেকেই মনে করছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় ছোটখাটো সংঘর্ষ ও বিরোধ বাড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা কমে গেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের পরিবার জানিয়েছে, চিকিৎসা শেষে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হবে।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, যৌথবাহিনীর উপস্থিতির কাছাকাছি এলাকায় এ ধরনের প্রকাশ্য হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত দিচ্ছে।
দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited