আলমগীর মানিক | ০৩:০৭ পিএম, ২০২৬-০২-২৮
রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেছেন।
শনিবার সকালে অনুষ্ঠিত এ আয়োজনে তিনি বৌদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন পুণ্যকর্মে অংশগ্রহণ করেন এবং ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেন।
ধর্মীয় অনুষ্ঠানটি উপলক্ষে রাজবন বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এ সময় মন্ত্রী তাঁর প্রয়াত পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি ও পরলোকগত আত্মীয়স্বজনের আত্মার শান্তি কামনা করেন।
পাশাপাশি জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
” তিনি আরও বলেন, “আজ আমি সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশ সরকারের উত্তরোত্তর সাফল্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি ও জাতির সামগ্রিক সমৃদ্ধি কামনা করছি।
শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন।
ধর্মীয় উপদেশে তিনি নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রার্থনা সভার শেষে বিশ্বশান্তি, দেশের অগ্রগতি এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited