আলমগীর মানিক | ০৯:৫১ পিএম, ২০২৬-০২-২৩
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙামাটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আল আমিন।
২৭ ফেব্রুয়ারি জন প্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে মো. আল আমিনকে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ৯ম গ্রেডের বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন।
নবনিযুক্ত সহকারী একান্ত সচিব মো. আল আমিন রাঙামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে পরিচিত আব্দুল করিমের পুত্র।
ছাত্রজীবনে তিনি রাঙামাটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।
তার এ নিয়োগে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমে মন্ত্রীর দাপ্তরিক সহায়তা ও সমন্বয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে অনেকে আশা প্রকাশ করেছেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited