আলমগীর মানিক | ০৭:৫৯ পিএম, ২০২৬-০২-০৭
গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। পর্ষদের সদস্যরা তার দক্ষ নেতৃত্ব, দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও গণমাধ্যম অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব অর্পণ করেন।
মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের প্রভাবশালী দৈনিক দেশ রূপান্তর এবং দেশ রেডিওর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বহুমাত্রিক ব্যবসা ও গণমাধ্যম ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা এশিয়ান টেলিভিশনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা দেশের টেলিভিশন শিল্পে তার সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকারই প্রতিফলন।
নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে এশিয়ান টেলিভিশন আরও আধুনিক, বস্তুনিষ্ঠ ও দর্শকনন্দিত অনুষ্ঠান উপহার দেবে—এমন প্রত্যাশা গণমাধ্যম সংশ্লিষ্টদের।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited