মেহেদী হাসান | ১০:৩৭ পিএম, ২০২৬-০২-০৬
পাবলিক হেলথ এলাকায় দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকের আয়োজন করে ৮ নম্বর ওয়ার্ড কৃষকদল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিল।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম সাকিল বলেন, বিএনপি যতবারই রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই জনগণের প্রত্যক্ষ ভোটে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসেছে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভোটকেন্দ্রে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিশেষ করে কেউ কেউ ভিন্ন পরিচয়ে ভোট দেওয়ার চেষ্টা করতে পারে—এ বিষয়ে নারী এজেন্টদের আরও বেশি সচেতন থাকার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ শুক্কুর, পৌর কৃষকদলের সভাপতি আল মামুন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরোন মিয়া, মহিলা দলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি চম্পা এবং মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাজেরা খাতুন।
বক্তারা তাঁদের বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক গণসমর্থন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited