আলমগীর মানিক | ০৮:৩৭ পিএম, ২০২৬-০২-০৪
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশ এক সফল অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম কমল সরকার (৪০)। তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকার মৃত সুকুমার সরকারের ছেলে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রাম র্যাব-৭ এর সহযোগিতায় পলাতক আসামি কমল সরকারকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় দায়ের করা দুটি মামলায় ১০ বছরের সাজা পরোয়ানা বিদ্যমান ছিল। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল।
গ্রেফতারের পর আসামিকে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
চন্দ্রঘোনা থানার এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং পুলিশের পেশাদারিত্ব ও অপরাধ দমনে তাদের দৃঢ় অবস্থানের প্রশংসা করছেন স্থানীয়রা।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited