আলমগীর মানিক | ০১:২৫ পিএম, ২০২৬-০২-০৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের দুর্গম করেঙ্গাতলী বাজারে ধানের শীষের প্রার্থী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১২টা ০০ মিনিটে করেঙ্গাতলী বাজার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, ভোটারদের হাতে লিফলেট বিতরণ এবং একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি-২৯৯ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
পাহাড়ি অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সহাবস্থান নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচনী এজেন্ট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন বাবু, রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।
তারা করেঙ্গাতলীসহ আশপাশের এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে বলে নেতাকর্মীরা জানান।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited