ওমর ফারুক সুমন | ০৭:৪৯ পিএম, ২০২৬-০১-২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় অভিযান চালান ২৭ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. হাফিজুর রহমানের নেতৃত্বাধীন একটি দল।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত কাঠের পরিমাণ মোট ৪৩৭ দশমিক ৪ ঘনফুট। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৫৪ হাজার ৮৪০ টাকা।
উদ্ধারকৃত কাঠগুলো অবৈধভাবে সংগ্রহ ও পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, জব্দকৃত সেগুন কাঠের বিষয়ে নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান ও বনজ সম্পদ পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited