আলমগীর মানিক | ১০:২৮ পিএম, ২০২৬-০১-২১
বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি-২৯৯ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙ্গামাটি গড়ে তোলা হবে।
এছাড়া পাহাড়ী ও বাঙালী সম্প্রদায়ের সবাই মিলেমিশে পার্বত্য এলাকার সর্বজনীন উন্নয়নের জন্য কাজ করা হবে।
তিনি বলেন, নির্বাচিত হলে পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, যুবকদের বেকারত্ব দূরীকরণ ও নারীদের ক্ষমতায়নের উদ্যোগ নেয়া হবে।
এসব উদ্যোগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়নের গতি তরান্বিত হবে।
এডভোকেট দীপেন দেওয়ান আজ বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, মিডিয়া কমিটির আহ্বায়ক নাজিম উদ্দিন ও সহ-প্রচার সম্পাদক ও জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন প্রমুখ।
দীপেন দেওয়ান আরও বলেন, নির্বাচিত হলে পার্বত্য এলাকায় কোনো প্রকার অন্যায় বা দূর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
দূর্নীতি প্রতিরোধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করে তিনি উল্লেখ করেন, বিগত সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
তাই কেউ যেন ভবিষ্যতে উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, এজন্য তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited