নাজিম আল হাসান | ০৬:৫৯ পিএম, ২০২৬-০১-১৩
রাঙামাটি শহরের ট্রাইব্যাল আদম এলাকায় একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
পরে মাত্র ১২ মিনিটের মধ্যেই, অর্থাৎ বিকেল ৩টা ১০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘরটির মালিক মেরিন চাকমা।
ওই ঘরে ভাড়াটিয়া হিসেবে সুমন ত্রিপুরা তার স্ত্রী ও সন্তানসহ পাঁচ সদস্যের একটি পরিবার নিয়ে বসবাস করতেন। পরিবারটির সদস্যরা হলেন—
১. সুমন ত্রিপুরা
২. তার স্ত্রী নুনু ত্রিপুরা
৩. কন্যা নিশামনি ত্রিপুরা (প্রতিবন্ধী)
৪. পুত্র নিশান ত্রিপুরা
৫. কন্যা রিশা ত্রিপুরা
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা প্রায় ৪৮ হাজার ৫শ টাকা নগদ অর্থ অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, যা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য বড় স্বস্তির বিষয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনে বসতঘরটির আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ঘটনার সময় স্থানীয়দের মাঝে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতি ও দক্ষতা
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited