খাগড়াছড়ি প্রতিনিধি | ১১:১৬ পিএম, ২০২৬-০১-০৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অমানবিক আচরণের মধ্য দিয়ে তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, যা শুধু একজন নেত্রীর নয়—বাংলাদেশের গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার কেরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসায় মাটিরাঙ্গা কাঠব্যবসায়ী সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভূইয়া বলেন, স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি।
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের মানুষ ও গণতন্ত্রের পক্ষে ছিলেন।
তিনি আরও বলেন, বেগম জিয়া আজ আর কোনো দলের একার নন—তিনি সবার, দেশের সম্পদ। তাঁর জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
বিএনপির আদর্শ প্রসঙ্গে ওয়াদুদ ভূইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজনের মাধ্যমে দেশের ধর্মীয় মূল্যবোধকে মর্যাদা দিয়েছেন।
তাই ধর্মকে ব্যবসার হাতিয়ার না বানিয়ে দেশের কল্যাণে বিএনপিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা কাঠব্যবসায়ী সমিতি ও পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু ও মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক কামাল হোসেন দীপ্তি।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited