মেহেদী হাসান | ০৯:২৬ পিএম, ২০২৬-০১-০৬
রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অবমাননা ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাংশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনে তবলছড়ি–আসামবস্তি সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান রক্ষা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হওয়াকে কেন্দ্র করে কিছু ব্যক্তি শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাদের প্রকাশ্যে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামেন। শিক্ষার্থীরা বলেন, “ফেল করা শিক্ষার্থীদের খাতা দেখানো হোক এবং যদি তারা সত্যিই অকৃতকার্য হয়, তবে বিষয়টি নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হোক।
কোনোভাবেই শিক্ষকদের অপমান ও বিদ্যালয়ের সম্মানহানি মেনে নেওয়া হবে না।”
এ বিষয়ে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির আলম বলেন, “ফেল করা শিক্ষার্থীরা খাতা দেখতে চাইলে আমরা তা দেখানোর আশ্বাস দিয়েছি।
তারা প্রমোশনের দাবিতে আন্দোলনে নামলেও আমরা সংক্ষিপ্ত সিলেবাসে পুনরায় পরীক্ষার প্রস্তাব দিয়েছি। তবে তারা এতে আপত্তি জানিয়েছেন।
চলমান পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে একাধিক সভা হয়েছে এবং জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আগামীকাল ৭ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফেল করানোর অভিযোগ তুলে তারা সড়ক অবরোধ করেন।
সে সময় অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited