মেহেদী হাসান | ০৭:১৮ পিএম, ২০২৬-০১-০২
বান্দরবান জেলার বিএনপি আহ্বায়ক সাচিংপ্রু জেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা, আয়-ব্যয় ও সম্পদের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।
হলফনামা অনুযায়ী, সাচিংপ্রু জেরীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাশ।
তিনি তার বার্ষিক আয় হিসেবে উল্লেখ করেছেন সাড়ে ৫০ লাখ টাকা এবং নির্ভরশীলদের আয় দেখিয়েছেন ৮ লাখ ৫৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামিম আরা রিনির কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়। ওই হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।
হলফনামায় সাচিংপ্রু জেরী তার পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। নির্ভরশীলদের মধ্যে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি তার নামে কোনো ফৌজদারি মামলা নেই বলেও হলফনামায় উল্লেখ করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় দেখা যায়, সাচিংপ্রু জেরীর নিজের নামে নগদ অর্থ রয়েছে ১৬ লাখ ১০ হাজার টাকা।
তার স্ত্রীর নামে নগদ রয়েছে ১৩ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্ভরশীলদের নামে নগদ দেখানো হয়েছে ১৩ লাখ ৩ হাজার টাকা।
অস্থাবর সম্পদের বিবরণে তিনি উল্লেখ করেছেন ২৫ তোলা স্বর্ণ, যার বাজারমূল্য দেখানো হয়েছে ৫০ হাজার টাকা এবং আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৫০ হাজার টাকা।
নিজের নামে অর্জনকালীন অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ১৭ লাখ ১০ হাজার টাকা।
হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর নামে রয়েছে একটি প্রাডো গাড়ি, একটি ট্রাক ও একটি ভলভো গাড়ি। এছাড়া স্ত্রীর নামে ১ ভরি স্বর্ণসহ অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখানো হয়েছে ১৬ লাখ ৮০ হাজার টাকা।
স্ত্রীর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩০ লাখ ২৫ হাজার টাকা এবং বর্তমান মূল্য উল্লেখ করা হয়েছে ২১ লাখ ৩০ হাজার টাকা।
নির্ভরশীলদের আয় দেখানো হয়েছে ৫ লাখ টাকা, অর্জনকালীন সম্পদের মূল্য ১৮ লাখ ৩ হাজার টাকা এবং বর্তমান মূল্য ১৪ লাখ ৫৩ হাজার টাকা।
স্থাবর সম্পদের ক্ষেত্রে সাচিংপ্রু জেরী অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা, যার বর্তমান মূল্য উল্লেখ করা হয়েছে ১৮ লাখ ৬২ হাজার টাকা।
তবে এসব সম্পদের বেশিরভাগই সেলামি বিহীন বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে তার স্ত্রীর নামেও থাকা স্থাবর সম্পত্তির অধিকাংশ সেলামি বিহীন বলে দেখানো হয়েছে।
স্ত্রীর নামে স্থাবর সম্পদের অর্জনকালীন ও বর্তমান মূল্য উভয় ক্ষেত্রেই ১৪ লাখ ৪৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
আয়কর সংক্রান্ত তথ্যে দেখা যায়, সাচিংপ্রু জেরীর আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখানো হয়েছে সাড়ে ৫ লাখ টাকা, সম্পদের পরিমাণ ৩৫ লাখ ৭২ হাজার টাকা এবং পরিশোধিত আয়কর ১০ হাজার টাকা।
তার স্ত্রীর আয়কর রিটার্নে আয়ের পরিমাণ ৫ লাখ ৫৫ হাজার টাকা, সম্পদের পরিমাণ ৩৫ লাখ ৭৫ হাজার টাকা এবং আয়কর ৩ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
সন্তানের আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখানো হয়েছে ৪ লাখ টাকা, সম্পদের পরিমাণ ৩১ লাখ ৩ হাজার টাকা এবং আয়কর ৩ হাজার টাকা।
রাজনৈতিক জীবনের তথ্য অনুযায়ী, সাচিংপ্রু জেরী ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে ১৯৮৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান পদে জয়ী হন।
১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা চার বছর তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে অল্প ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
পরবর্তীতে ২০০৭ সালের ১/১১ পরবর্তী সময় থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি সক্রিয়ভাবে রাজনীতির মাঠে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই শেষে বুধবার রিটার্নিং কর্মকর্তা তার
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited