নিজস্ব প্রতিবেদক | ১১:১৭ পিএম, ২০২৫-১২-৩০
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায়।
এই এলাকা ৩০ বীর জোন সদর থেকে আনুমানিক ৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৩০ বীর জোনের একটি বি-টাইপ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী এলাকার বাসিন্দা আইয়ুব (৪৬) অবৈধ অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়িতে আগমন করলে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
আটকের পর তাকে ৩০ বীর জোন সদরে নিয়ে আসা হয় এবং রাত ৯টা ০০ মিনিটে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের জন্য নেওয়া হয়।
অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, নগদ ৪ হাজার ২০ টাকা, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তি আইয়ুব (৪৬), পিতা—ইছহাক (মৃত), গ্রাম—চন্দ্রঘোনা, ডাকঘর—কদমতলী, থানা—রাঙ্গুনিয়া, জেলা—চট্টগ্রাম।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited