গোলামুর রহমান-লংগদু | ১২:৪৬ পিএম, ২০২৫-১২-২৮
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর অংশ হিসেবে রাঙ্গামাটির লংগদু উপজেলায় একজন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে সরোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তিনি লংগদু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর আওতায় অভিযান পরিচালনা করে সরোয়ার হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে লংগদু থানায় মামলা নম্বর-০৪সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত সরোয়ার হোসেনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চলমান রয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited