নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৭ পিএম, ২০২৫-১২-২৭
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১১ লাখ ৩৮ হাজার টাকা জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দোছড়ি ইউনিয়নের ওয়াচ্ছাখালী এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার আবদুর রহমান পুলিশ সুপার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজারের ক্যাম্প-১, ব্লক-ই/৯-এর বাসিন্দা মোহাম্মদ রশিদ, ছেলে হাবিব উল্লাহ (১৯), একই ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম, ছেলে আলী জোহার (২৮) এবং কুতুপালং পশ্চিম পাড়ার গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. আবুল হাশেম (৩২)। পুলিশ জানিয়েছে, ওই চক্রে আরও দুজন—লোকমান হাকিম ও কালা পুতু—পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক পংকজ সাহার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে দোছড়ি ইউনিয়নের একটি দোকানের সামনে থেকে এই তিনজনকে জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, জাল নোটের সঙ্গে জড়িত আরও দুই ব্যবসায়ী পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।
পুলিশের লক্ষ্য এখন জাল নোট উৎপাদনের মূল কারখানা খুঁজে বের করা এবং অবৈধ নোটের সঙ্গে জড়িত সবকেই আইনের আওতায় আনা।
পুলিশ সুপার আবদুর রহমান বলেন, “আমরা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত সকলকে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রেখেছি।”
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited